ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ইন্টারটেক বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি: গাজীপুরে নতুন পরীক্ষাগার উদ্বোধন

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৪:৩৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৪:৩৬:২৬ অপরাহ্ন
ইন্টারটেক বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি: গাজীপুরে নতুন পরীক্ষাগার উদ্বোধন

বিশ্বব্যাপী টোটাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেবার শীর্ষ প্রতিষ্ঠান ইন্টারটেক বাংলাদেশে তাদের পরীক্ষণ ও সার্টিফিকেশন সক্ষমতা আরও বিস্তৃত করেছে। আজ মঙ্গলবার গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠানের অত্যাধুনিক স্থাপনায় হার্ডলাইন্স পণ্য, খেলনা এবং ক্যালিব্রেশন পরীক্ষাগার উদ্বোধনের মাধ্যমে এই সম্প্রসারণ সম্পন্ন হয়।

নতুন পরীক্ষাগার চালুর ফলে উৎপাদক, রপ্তানিকারক এবং খুচরা ব্র্যান্ডগুলোর জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী গুণগত মান নিশ্চিতে আরও সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। খেলনা, হোমওয়্যার, কুকওয়্যার, প্যাকেজিং, লাগেজ, সিরামিকস, তাঁবুসহ বিভিন্ন হার্ডলাইন পণ্যের পরীক্ষণ, পরিদর্শন ও সনদায়ন সেবা প্রদান করবে এসব ল্যাব। পরীক্ষাগারগুলো EN 71, ASTM F963, CPSIA এবং ISO 8124–এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান অনুসরণ করবে।

ইন্টারটেকের দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর অজয় কাপুর বলেন, “বাংলাদেশে হার্ডলাইন্স পণ্য, খেলনা এবং ক্যালিব্রেশন সক্ষমতার সম্প্রসারণ দক্ষিণ এশিয়ার উৎপাদনশীলতার উৎকর্ষে ইন্টারটেকের অব্যাহত বিনিয়োগকে প্রতিফলিত করে।”

ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, “নতুন ল্যাব সংযোজন বাংলাদেশের বৈশ্বিক সোর্সিং ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করবে। এতে স্থানীয়ভাবে দ্রুত সেবা পাওয়া যাবে এবং গ্রাহকদের বৈশ্বিক কমপ্লায়েন্স বজায় রাখতে সহায়তা করবে।”

ইন্টারটেক বাংলাদেশ তাদের ATIC (Assurance, Testing, Inspection and Certification) পদ্ধতির মাধ্যমে ২০০০ সাল থেকে দেশের শিল্পখাতে নিরাপত্তা, গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে কাজ করছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৮০০ জনের বেশি পেশাজীবী নিয়ে প্রতিষ্ঠানটি তৈরি পোশাক, চামড়া ও জুতা, ভোক্তা পণ্য, খাদ্য, পেট্রোলিয়াম, কৃষিজ পণ্যসহ নানা খাতে সেবা দিয়ে আসছে। নতুন পরীক্ষাগার যুক্ত হওয়ায় এবার বিশেষায়িত হার্ডলাইন্স পণ্য, খেলনা ও তাঁবু পরীক্ষণ সেবাও প্রদান করবে প্রতিষ্ঠানটি।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা