ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ব্রাজিলে লাইব্রেরিতে দিনের বেলায় চুরি, উধাও ডজনখানেক আর্টওয়ার্ক

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৯:৪১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৯:৪১:২৯ পূর্বাহ্ন
ব্রাজিলে লাইব্রেরিতে দিনের বেলায় চুরি, উধাও ডজনখানেক আর্টওয়ার্ক
ব্রাজিলের সাও পাওলোতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। হেনরি মাতিসের আট শিল্পকর্মসহ এক ডজনের বেশি শিল্পকর্ম উধাও হয়ে গেছে। গত রোববার (৭ ডিসেম্বর) শহরের বিখ্যাত মারিও দে আন্দ্রাদে  মিউনিসিপাল লাইব্রেরি থেকে এসব শিল্পকর্ম লুট করা হয়। দেশটির সামরিক পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দর্শনার্থীদের মধ্যে হঠাৎ দুই ব্যক্তি লাইব্রেরিতে ঢুকে প্রথমে এক নিরাপত্তারক্ষী ও পরিদর্শনে থাকা এক বয়স্ক দম্পতির ওপর হামলা করেন। এরপর তারা দ্রুত নিকটবর্তী আনহাঙ্গাবাউ মেট্রো স্টেশনের দিকে পালিয়ে যান। তাদের হাতে বেশ কয়েকটি পেইন্টিং ছিল।চুরির একদিন পর সোমবার (৮ ডিসেম্বর) পুলিশের হাতে ধরা পড়েছে সন্দেহভাজনদের একজন। তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি এক ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।





গত অক্টোবর থেকে লাইব্রেরিটি সাও পাওলো মিউজিয়াম অব মডার্ন আর্টের সঙ্গে মিলে 'ফ্রম বুক টু মিউজিয়াম' নামে একটি প্রদর্শনী আয়োজন করছে। এতে মাতিস, ব্রাজিলিয়ান চিত্রশিল্পী ক্যান্ডিদো পোর্তিনারি এবং ফরাসি শিল্পী ফার্দাঁ লেজের কাজ প্রদর্শিত হচ্ছিলো।লাইব্রেরি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, চোরেরা মাতিসের আটটি ও পোর্তিনারির পাঁচটি শিল্পকর্ম নিয়ে গেছে। এসব শিল্পকর্ম কেবল অর্থমূল্যে বিবেচনা করা যায় না।




মাতিস (১৮৬৯–১৯৫৪) ২০ শতকের অন্যতম প্রভাবশালী শিল্পী, যিনি তাদের কাজে উজ্জ্বল রঙ ব্যবহারের জন্য বেশ পরিচিত। চিত্রকর্মের পাশাপাশি তিনি প্রিন্টমেকিংয়েও দক্ষ ছিলেন—লিনোকাট থেকে লিথোগ্রাফি পর্যন্ত নানা পদ্ধতিতে তিনি ৮০০–র বেশি প্রিন্ট তৈরি করেছেন। চুরি যাওয়া কাজগুলোর মধ্যে ছিল তার বিখ্যাত বই 'জ্যাজ'–এর পৃষ্ঠা, যেখানে রয়েছে পেপার কাটিং থেকে অনুপ্রাণিত রঙিন চিত্র এবং শিল্প নিয়ে মাতিসের নিজস্ব মন্তব্য।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল