ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

১০ কোটি ডলারের সরকারি বাড়িতে উঠছেন জোহরান মামদানি

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১১:০৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১১:০৭:১২ পূর্বাহ্ন
১০ কোটি ডলারের সরকারি বাড়িতে উঠছেন জোহরান মামদানি
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার নতুন ঠিকানা নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন। গত সোমবার তিনি নিশ্চিত করেছেন, তিনি ও তার স্ত্রী রামা দুয়াজি আগামী জানুয়ারিতে গ্রেসি ম্যানশনে স্থানান্তরিত হবেন। এর আগে মামদানি জানিয়েছিলেন, ভবিষ্যতের বাসস্থান সম্পর্কে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি।মামদানি জানান, এই সিদ্ধান্তের মূল কারণ তার পরিবারের নিরাপত্তা। পাশাপাশি গ্রেসি ম্যানশনে থাকার ফলে তিনি নিউইয়র্কবাসীর জন্য তার ‘অ্যাফোর্ডেবলিটি অ্যাজেন্ডা’—সাশ্রয়ী মূল্যের আবাসন ও জীবনযাত্রা—বাস্তবায়নে আরও মনোযোগ দিতে পারবেন।



তিনি বলেন, সিদ্ধান্তটি এসেছে আমার পরিবারের নিরাপত্তা ও ভোটদাতাদের প্রত্যাশা ভেবে। এখন নিউইয়র্কবাসীর অ্যাজেন্ডা বাস্তবায়নে মনোযোগ রাখব।ম্যানহাটনের অ্যাস্টোরিয়া এলাকায় ভাড়া থাকা এক বেডরুমের বাড়ি থেকে তিনি গ্রেসি ম্যানশনে উঠবেন। অ্যাস্টোরিয়ায় মাসে ২ হাজার ৩০০ ডলার ভাড়া দিতেন মামদানি।





গ্রেসি ম্যানশন নির্মিত হয় ১৭৯৯ সালে এবং বর্তমানে এর মূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার। ২২৬ বছরের পুরনো এই প্রাসাদটি ম্যানহাটনের ইয়র্কভিল নেবারহুডে, ইস্ট এন্ড এভিনিউ-এর ৮৮ স্ট্রিটে অবস্থিত এবং ১৯৪০-এর দশক থেকে নিউইয়র্ক সিটির মেয়রদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’