ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন সাউদি

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০১:৫০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০১:৫০:৫৫ অপরাহ্ন
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন সাউদি
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। যেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাউদির, সেই ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট সিরিজ খেলে অবসরে যাচ্ছেন সাউদি।২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাউদির। এরপর টানা সাড়ে ১৬ বছরের লম্বা ক্যারিয়ার চালিয়ে গেছেন কিউই এই পেসার। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি গড়েছেন নানা রেকর্ডও।

শুক্রবার (১৫ নভেম্বর) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সাউদি বলেন, 'নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা ছিল আমার বেড়ে ওঠার সময়ের স্বপ্ন। ব্ল্যাকক্যাপসের হয়ে ১৮ বছর খেলতে পারাটা আমার জন্য সবচেয়ে সম্মানের। কিন্তু যে খেলাটা আমাকে এতকিছু দিয়েছে তা থেকে সরে আসার এটাই ঠিক সময় মনে হচ্ছে।'

২০২২ থেকে ২০২৪–এই সময়ে নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের নেতৃত্ব দিয়েছেন সাউদি। তার অধীনে ১৪ টেস্ট খেলেছে কিউইরা। তবে সাউদি সকলে স্মরণ করবে নিউজিল্যান্ডের সেরা বোলার হিসেবে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৭৭০ উইকেট তার দখলে। সাউদির বাইরে বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি (৬৯৬) ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের আর কোনো বোলার ন্যূনতম টেস্টে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিতে পারেননি।

সাউদি এখন পর্যন্ত ১০৪ টেস্টে নিয়েছেন ৩৮৫ উইকেট, যা নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের জন্যও বিশেষভাবে আলোচিত থাকবেন সাউদি। মূলত টেস্ট ক্রিকেটে তার ৯৩টি ছক্কার কারণে। যা টেস্ট ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ। টেস্ট নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা তার। টেস্টে ১০৭ ছক্কা মেরে সাউদির উপরে আছে শুধু ব্রেন্ডন ম্যাককালাম।

এদিকে চলতি মাসেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন হয়ে হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন সাউদি।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভিনির বাতিল হওয়া গোলটি ‘বৈধ’ ছিল

ভিনির বাতিল হওয়া গোলটি ‘বৈধ’ ছিল