ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সাত পাকে সাত বীরশ্রেষ্ঠকে নীরব শ্রদ্ধা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ১২:৪৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ১২:৪৪:৫৫ অপরাহ্ন
সাত পাকে সাত বীরশ্রেষ্ঠকে নীরব শ্রদ্ধা
বিজয় দিবসের দুপুর। চারপাশে মানুষ আর পতাকা। উঠছে মুহুর্মুহু স্লোগান। এসব ভিড় থেকে খানিকটা দূরে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট সরকা‌রি আরসি কলেজের প্যারেড গ্রাউন্ডসংলগ্ন পুকুরে তখন অন্য এক দৃশ্য।


কোনো মঞ্চ নেই; নেই মাইক। শুধু জল, আকাশ আর এক তরুণের পদচারণা। সাতবার পুকুর ঘুরে দেশের সাত বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধা জানান তিনি।
তরুণটির নাম মাহমুদুর রহমান ব‌নি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামের সন্তান। বিজয় দিবসে তার এই প্রদক্ষিণ ছিল প্রতীকী। প্রতিটি চক্কর যেন একটি করে নাম, একটি করে আত্মত্যাগের স্মৃতি।

জল ছুঁয়ে যাওয়া পায়ের শব্দে মিশে ছিল ১৯৭১-এর গল্প। এই ব্যতিক্রম উদ্যোগ আসে ২০১৭ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর ভাবনা থেকে। তারা চেয়েছিলেন চেনা আনুষ্ঠানিকতার বাইরে কিছু করতে। সেই ভাবনাকে শরীরের শ্রমে রূপ দেন মাহমুদুর রহমান। নীরব এই কর্মসূচি দেখতে দেখতে অনেকেই থমকে দাঁড়ান।


কেউ ছবি তোলেন, কেউ চুপচাপ তাকিয়ে থাকেন। মাহমুদুর রহমানের জীবনপথে শারীরিক চ্যালেঞ্জ নতুন নয়। পাহাড়ের চূড়া তাঁর কাছে অচেনা নয়, দীর্ঘ দৌড় কিংবা পানির গভীরতাও নয়। ২০২১ সালে তিনি উঠেছেন দেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডংয়ে। বিশ্ববিদ্যালয় জীবনে সাঁতারে প্রতিনিধিত্ব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে। হাফ ম্যারাথনেও দৌড়েছেন হাজারো প্রতিযোগীর ভিড়ে।

কিন্তু বিজয় দিবসের এই প্রদক্ষিণ ছিল ভিন্ন কিছু। এখানে কোনো মেডেল নেই, কোনো সময় মাপা হয়নি। ছিল শুধু একাগ্রতা আর স্মরণ। তার শরীর ঘুরেছে পুকুরের চারপাশে, আর মন ফিরে গেছে যুদ্ধের সময়ে।

স্থানীয়দের অনেকেই বলছেন, এই নীরবতা তাদের বেশি নাড়া দিয়েছে। ফুল আর বক্তৃতার বাইরে গিয়েও যে শ্রদ্ধা জানানো যায়, সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই তরুণ। কেউ কেউ একে বলছেন মুক্তিযুদ্ধের চেতনার এক শান্ত, শিল্পিত প্রকাশ।

জলের বুকে বৃত্ত কেটে কেটে শেষ হয় প্রদক্ষিণ। জল আবার স্থির হয়ে আসে। কিন্তু সাত বীরশ্রেষ্ঠকে ঘিরে তৈরি হওয়া সেই বৃত্ত দেখা না গেলেও অনুভবে থেকে যায়। 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী