ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০২:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০২:১১:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে
ভারতের কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করতে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের বড় অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এবং বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় এই বেড়া বসানো হয়েছে।

 

গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ২ হাজার ২৮৯ দশমিক ৬৬ কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার।

 

এই সীমান্তের যথাক্রমে ২ হাজার ১৩৫ দশমিক ১৩৬ কিলোমিটার (৯৩.২৫%) পাকিস্তান সীমান্ত এবং ৩ হাজার ২৩৯ দশমিক ৯২ কিলোমিটার (৭৯.০৮%) বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।


 

নীত্যানন্দ রায় আরও জানান, মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই ৯০০ কিলোমিটারেরও বেশি এলাকায় বেড়া স্থাপন করা হয়েছে।

 

ভারতের সঙ্গে আটটি দেশের—পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন এবং মালদ্বীপ—স্থল ও জলসীমান্ত রয়েছে। এ সীমান্তগুলোর সম্মিলিত দৈর্ঘ্য যথাক্রমে ১৫ হাজার ১০৬ দশমিক ৭ কিলোমিটার এবং ৭ হাজার ৫১৬ কিলোমিটার। এই পরিসংখ্যানে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ।


 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়াকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার।



তথ্যসূত্র : এনডিটিভি

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?