ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০২:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০২:১৬:৪১ অপরাহ্ন
ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু

হজ ও ওমরাহ মৌসুমে শিশুদের নিরাপত্তা জোরদার করতে নতুন ব্যবস্থা চালু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববি প্রাঙ্গণে শিশুদের জন্য বিশেষ পরিচয়সংবলিত নিরাপত্তা ব্রেসলেট বিতরণ শুরু হয়েছে।

হজ বা ওমরাহ পালন করতে আসার সময় শিশুদের হাতে এই ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে। এতে অভিভাবকের নাম ও যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সংযুক্ত থাকবে। কোনো শিশু ভিড়ের মধ্যে হারিয়ে গেলে বা দল থেকে আলাদা হয়ে পড়লে, এই ব্রেসলেটের তথ্যের মাধ্যমে দ্রুত তার পরিচয় নিশ্চিত করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।

ইতোমধ্যে ওমরাহ যাত্রীদের মধ্যে কিং আবদুল আজিজ গেট ও কিং ফাহাদ গেটসহ (৭৯ নম্বর গেট) গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ব্রেসলেট বিতরণ করা হচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অভিভাবকদের তথ্য নিবন্ধনে সরাসরি সহায়তা করছেন।

কর্তৃপক্ষ জানায়, হজ ও ওমরাহর সময় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, ফলে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জরুরি। এ কারণে সব অভিভাবককে এই সেবার আওতায় আসার আহ্বান জানানো হয়েছে।

তাদের মতে, এই উদ্যোগ অভিভাবকদের মানসিক স্বস্তি বাড়াবে এবং বিশ্বের অন্যতম পবিত্র ধর্মীয় স্থানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী