ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:০৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:০৯:৩৯ পূর্বাহ্ন
বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল
বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। বজ্রপাতের এই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম। খবর গালফ নিউজের। গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে দুবাইয়ে। সেই সময়েই বজ্রপাত ঘটে বুর্জ খলিফায়। এতে অবশ্য ভবনটির কোনো ক্ষতি হয়নি। কারণ ভবনটি যেন বজ্রপাত প্রতিরোধ করতে পারে, সেভাবেই সেটির নকশা করা হয়েছে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে দুবাইয়ের বাসিন্দাদের উদ্দেশে ক্রাউন প্রিন্স বলেন, সামনের এমন আরও বৃষ্টিবহুল দিন আসবে দুবাইয়ে। বাসিন্দারা যেন সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখেন।




আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে দুবাইয়ে। আরও কয়েক দিন এমন আবহওয়া অব্যাহত থাকবে।



প্রসঙ্গত, বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার