ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ

অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে: তারেক রহমান

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৬:৩৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৬:৩৭:৩৬ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতীয় ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে জনগণের চাওয়া-প্রত্যাশা পূরণে মনোযোগ দিলে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (জেটেব) সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

তিনি বলেন, “তিন মাস পরে অন্তর্বর্তী সরকারের সফলতার মূল্যায়ন করা অমূলক নয়। তবে সরকার পরিচালনায় অদক্ষতা কখনোই কাম্য নয়। আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নামতে বাধ্য হলে তা সবার জন্য লজ্জার বিষয়। কেন আহতদের চিকিৎসা সরকারের অগ্রাধিকারে নেই, তা নিয়ে প্রশ্ন তুলতে হবে।”

রাজনীতি ও অর্থনীতির মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি বলেন, “মানুষের হাতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা না থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে না। জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা পেলে এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক দৃঢ় হবে। রাজনীতি রুগ্ন হলে দেশের অর্থনীতিও রুগ্ন হতে বাধ্য।”

গার্মেন্টস সেক্টরের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “বঙ্গবন্ধু জিয়াউর রহমানের উদ্যোগেই গার্মেন্টস শিল্প আন্তর্জাতিক রফতানি বাজারে প্রবেশ করেছিল। বর্তমানে গার্মেন্ট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরের চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। তবে ষড়যন্ত্র, টাকা পাচার ও অনিয়মের কারণে এই সেক্টরে সংকট দেখা দিচ্ছে। এই খাতকে আরও লাভজনক করতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”

তিনি দেশ ও জাতির উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত