ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০১:৩৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০১:৩৪:৩২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আজমতপুর সীমান্তের ১৮২/৩-এস সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়।





অভিযানকালে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র দেশে নাশকতার উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, গত ছয় মাসে মহানন্দা ব্যাটালিয়ন ছয়টি বিদেশি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে। এছাড়া গত তিন বছরে এই ব্যাটালিয়নের অভিযানে ১৫ জন আসামিসহ ৩৩টি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগজিন আটক করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?