ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৫:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৫:০৪:১৭ অপরাহ্ন
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে কাবু যুক্তরাজ্য। গোরেট্টি নামের ঝড়ে ঘণ্টায় ১৫৯ কিলোমিটার বেগে বাতাস, আর ভারী তুষারপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ। কিছু এলাকায় বিরল রেড অ্যালার্ট জারি। বন্ধ সাড়ে ৩ শ’র বেশি স্কুল। বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা।শীতের দাপটে চলতি সপ্তাহে থরো থরো প্রায় পুরো ইউরোপ। বলকান উপদ্বীপ থেকে শুরু করে হাঙ্গেরি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, এমনকি সুদূর তুরস্কেও থাবা বসিয়েছে হিমাঙ্কের নিচে তাপমাত্রা।তবে ঝড় গোরেট্টির প্রভাবে সবচেয়ে নাজুক পরিস্থিতি যুক্তরাজ্যে। ঘণ্টায় ১৫৯ কিলোমিটার বেগে বাতাস, আর ভারী তুষারপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ রেড অ্যালার্ট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আবহাওয়া সতর্কতা জারি রয়েছে দেশের বিভিন্ন অংশে।




দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্নওয়ালে প্রায় একশো আর স্কটল্যান্ডে আড়াইশোর বেশি স্কুল বন্ধ। সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন গড়াতে পারে শুক্রবারও। সবচেয়ে ভারী তুষারপাতের আভাস মিডল্যান্ডস আর ওয়েলসের দক্ষিণে। এরই মধ্যে ১৫ সেন্টিমিটার পুরু তুষারে ঢেকে গেছে লেক ভার্নউই। মিডল্যান্ডসে দশকের ভয়াবহতম তুষারপাতের আভাস আবহাওয়া বিভাগের। এমন পরিস্থিতিতে দোকানপাটে সরবরাহ কমে গেছে নিত্যপণ্যের।




আর্কটিক বিস্ফোরণের জেরে গেল সপ্তাহজুড়ে তাপমাত্রা নেমে আসে চার থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। যা যুক্তরাজ্যে জানুয়ারি মাসের গড় তাপমাত্র থেকে অনেকটা কম। এর মধ্যেই আটলান্টিকে দ্রুত গতি বাড়ছে, গোরেট্টির, ভারী মেঘের স্তরে ঢেকে গেছে নর্দার্ন আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের বড় অংশ। তুষারপাতের পাশাপাশি রয়েছে ভারী বৃষ্টি আর বন্যার শঙ্কাও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী