ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সঠিক ডায়েটেও ওজন কেন কমছে না?

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৪:৫৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৪:৫৫:৪০ অপরাহ্ন
সঠিক ডায়েটেও ওজন কেন কমছে না?
তেলেভাজা খাবার কমানো, মেপে খাওয়া—সবই চলছে নিয়ম মেনে। তবু ওজন কমছে না, বরং কোথাও কোথাও মেদ বাড়ছে বলে মনে হচ্ছে। অনেকেই এমন সমস্যার মুখে পড়েন। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে—খাবার ঠিক থাকলেও ওজন কেন কমছে না? বিশেষজ্ঞদের মতে, সঠিক ডায়েট মেনেও ওজন না কমার পেছনে বড় কারণ হতে পারে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যাওয়া।


অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত এই কর্টিসলকে ‘স্ট্রেস হরমোন’ বলা হয়। মানসিক চাপ, উদ্বেগ বা হতাশা বাড়লে এই হরমোনের নিঃসরণ বেড়ে যায়। যদিও কর্টিসলের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে—ঘুম থেকে ওঠা, রক্তচাপ নিয়ন্ত্রণ ইত্যাদি—তবে মাত্রা বেড়ে গেলে শরীরে অতিরিক্ত মেদ জমতে শুরু করে। পাশাপাশি ঘুমের সমস্যা, অস্থিরতা ও উদ্বেগও বাড়ে।




চিকিৎসকদের মতে, কর্টিসলের ওঠানামা নিয়ন্ত্রণে আনতে পারলে তবেই স্বাস্থ্যকর ডায়েটের প্রকৃত সুফল মিলবে। কিন্তু সমস্যা হলো, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস আর পারিপার্শ্বিক পরিস্থিতি যে নিঃশব্দে এই হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, তা অনেকেই বুঝতে পারেন না। প্রিয়জনের মৃত্যু বা দুর্ঘটনার খবর, ঘুমের ঘাটতি, অতিরিক্ত শরীরচর্চা, সম্পর্কের টানাপড়েন, কথা কাটাকাটি—এমন নানা বিষয় কর্টিসল বাড়িয়ে দিতে পারে। আবার কেউ কেউ সামান্য বিষয়েও অতিরিক্ত চিন্তা করেন, সব কিছু নিয়ে বেশি ভাবেন—ফলে তাদের শরীরে কর্টিসলের মাত্রা দীর্ঘদিন ধরেই বেশি থাকে।




তবে জীবনযাত্রায় কিছুটা সংযম আনলে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটালে কর্টিসল নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, খাদ্যতালিকায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন, খনিজ ও স্বাস্থ্যকর ফ্যাটের সঠিক সমন্বয় থাকা জরুরি। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার, চিনি, অতিরিক্ত ক্যাফিন ও মদ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।


কর্টিসলের মাত্রা কমাতে যেসব খাবার উপকারী—



১) ওটস, কিনোয়া, ব্রাউন রাইস, বিভিন্ন ডাল, ছোলা ও বিন জাতীয় শস্য ফাইবারে সমৃদ্ধ। এগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা কর্টিসল কমাতে সাহায্য করে।
২) টাটকা সবজি, ক্যাপসিকাম ও ভিটামিন সি সমৃদ্ধ ফল দুশ্চিন্তা কমাতে কার্যকর, ফলে কর্টিসলও নিয়ন্ত্রণে থাকে।
৩) কর্টিসল বেড়ে গেলে পেশির ক্ষয় হতে পারে। সেই ক্ষতি কমাতে ডাল, পনির, ডিম ও মুরগির মতো প্রোটিনসমৃদ্ধ খাবার জরুরি।
৪) আখরোট, পেস্তা, কাঠবাদামের মতো বাদাম ও বিভিন্ন বীজে থাকা আনস্যাচুরেটেড ফ্যাট ও ম্যাগনেশিয়াম মস্তিষ্ক ও হৃদযন্ত্রের স্বাস্থ্যের পাশাপাশি কর্টিসলের উপরেও ইতিবাচক প্রভাব ফেলে।
৫) দইয়ের মতো প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার হজমশক্তি ভালো রাখে, যা সামগ্রিকভাবে শরীরের উপর ভালো প্রভাব ফেলে।


কর্টিসলের মাত্রা বেড়ে গেলে উচ্চ রক্তচাপ ও মেজাজের তারতম্য দেখা দিতে পারে। তাই ওজন কমাতে চাইলে শুধু খাবার নয়, মনকেও শান্ত রাখা জরুরি। উদ্বেগ ও কর্টিসল—দুইটিকেই নিয়ন্ত্রণে আনতে পারলে হজম ভালো হবে, আর ওজন কমানোও অনেক সহজ হয়ে উঠবে।



সূত্র: আনন্দবাজার

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী