ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

উচ্ছ্বাস নিয়ে জীবনের প্রথমবার স্কুলে জুনায়েদ, বাড়ি ফিরলো নিথর দেহে

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন
উচ্ছ্বাস নিয়ে জীবনের প্রথমবার স্কুলে জুনায়েদ, বাড়ি ফিরলো নিথর দেহে
জীবনের প্রথম দিন স্কুলে গিয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভরা ছিল সাত বছরের শিশু জুনায়েদের চোখ। সকাল ৯টায় স্কুল ড্রেস পরে মায়ের হাত ধরে স্কুলে যায় সে। যাওয়ার পথে মায়ের কাছে চকোলেটের আবদার করে—মা তা পূরণও করেন। কিন্তু সেই আনন্দই যে অল্প সময়ের মধ্যে শোকে রূপ নেবে, তা হয়তো জানা ছিলো না কারো।



প্রথম দিনের ক্লাস চলাকালীন হঠাৎ পানির পিপাসা লাগে জুনায়েদের। কাউকে কিছু না জানিয়ে সে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। স্কুলের পাশেই একটি মসজিদের টিউবওয়েল ছিল। সেখানে পানি তুলতে গিয়ে টিউবওয়েলের শক্ত হ্যান্ডেল চাপার একপর্যায়ে পা পিছলে পাশের গভীর খোলা পানিভর্তি ট্যাংকিতে পড়ে যায় সে। আর সেখান থেকেই আর উঠে আসতে পারেনি ছোট্ট জুনায়েদ—ঘটনাস্থলেই তার সলিল সমাধি ঘটে।




রোববার (১১ জানুয়ারি) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজার সংলগ্ন একটি প্রিক্যাডেট স্কুল প্রাঙ্গণে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিহত জুনায়েদ স্কুলসংলগ্ন ভাদাই গ্রামের শফিকুল ইসলাম ও ছন্দা খাতুনের একমাত্র পুত্র।



স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবার অগোচরে জুনায়েদ ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল। টিউবওয়েল চাপতে গিয়ে সে পিছলে পাশের ট্যাংকিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। ঘটনার প্রায় আট ঘণ্টা পর ওই ট্যাংকিতেই জুনায়েদের মরদেহ ভেসে ওঠে।




এদিকে সন্তান হারিয়ে জুনায়েদের বাবা-মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। কান্নাজড়িত কণ্ঠে তার বাবা শফিকুল ইসলাম জানান, প্রথম দিন স্কুলে যাওয়ার সময় জুনায়েদের মধ্যে ছিল সীমাহীন উচ্ছ্বাস। ভোর হতেই মায়ের কাছে স্কুলে যাওয়ার বায়না ধরেছিল সে। সেই বায়নাই যে তার জীবনের শেষ বায়না হবে—তা বুঝতে পারেননি অসহায় বাবা-মা।স্থানীয় স্কুল শিক্ষক (অবসরপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, ওই ম্যানহোলে আগেও দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কেউ এটা ঢেকে দেওয়ার উদ্যোগ নেয়নি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ