ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চুরির দায়ে পুকুরে ২০ ডুব চোরের, শাস্তির পর মানবিকতাও দেখাল বরিশালবাসী

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১১:১১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১১:১১:৫৮ পূর্বাহ্ন
চুরির দায়ে পুকুরে ২০ ডুব চোরের, শাস্তির পর মানবিকতাও দেখাল বরিশালবাসী
বরিশাল নগরীর ব্যস্ত প্রাণকেন্দ্র সদর রোডে গত কয়েক সপ্তাহ ধরে আতঙ্ক সৃষ্টি হয়েছিল মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনায়। মুহূর্তের মধ্যেই দামি হেলমেট উধাও হয়ে যেত। এতে ক্ষুব্ধ হচ্ছিলেন চালকরা, উদ্বিগ্ন হচ্ছিলেন পথচারীরাও।তবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে স্থানীয়রা অবশেষে সেই চোরকে হাতেনাতে ধরে ফেলেন।ঘটনাটি সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায় ঘটে। তবে এবার দৃশ্যটা ছিল ভিন্ন। চোরকে মারধর করা হয়নি, বরং বেছে নেয়া হয়েছে এক ব্যতিক্রমী শাস্তি-শীতের রাতে পুকুরে নেমে কান ধরে ২০ বার ডুব দেয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পার্ক করা মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করার সময় ইউসুফ নামের ওই যুবককে ধরা হয়। সে নিজেকে উজিরপুর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং বর্তমানে নগরীর সাগরদি এলাকায় থাকেন।
 




ভিড়ের মধ্যে সবার সামনে নিজের ভুল স্বীকার করে ইউসুফ অনুরোধ করেন, তাকে যেন মারধর না করা হয়। শাস্তি হিসেবে সে নিজেই পুকুরে নেমে ডুব দিতে রাজি হন। এরপর শীতের রাতে বিবির পুকুরে নেমে একের পর এক ২০টি ডুব দেন, কান ধরে মাথা নিচু করে।চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ নীরবে এই দৃশ্য দেখেন। ভেজা শরীরে কাঁপতে থাকা যুবক যেন প্রতিটি ডুবের সঙ্গে নিজের অপরাধের বোঝা কমিয়ে নিচ্ছিল।পরে স্থানীয় কয়েকজন তাকে কাছের ফুটপাতের দোকান থেকে নতুন প্যান্ট ও টি-শার্ট কিনে দেন। ভেজা কাপড় বদলে নতুন পোশাকে যখন সে এলাকা ছাড়েন, তখন অনেকেই বলেন, শুধু শাস্তি নয়, ক্ষমার হাত বাড়ালেই মানুষ বদলায়।
 




এই ঘটনা নগরজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, এটি অপরাধ দমনের মানবিক উদাহরণ। আবার অনেকে মনে করছেন, এমন অভিজ্ঞতা হয়তো একজন তরুণকে নতুন পথে ফিরিয়ে আনতে পারে।

কমেন্ট বক্স
দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি