ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রেমিকার জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড়ালেন প্রেমিক

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০২:৫৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০২:৫৩:৩৫ অপরাহ্ন
প্রেমিকার জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড়ালেন প্রেমিক
ভারতের বেঙ্গালুরুর এক যুবকের অভিনব জন্মদিন উপহার সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। অভিক ভট্টাচার্য্য নামে এক যুবক সম্প্রতি নিজের প্রেমিকার ২৬তম জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড় দিয়েছেন, যা দেখেই নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন।তার দৌড়ের ভিডিওটি প্রকাশ করা হয় প্রেমিক যুগলের যৌথ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যায়, প্রেমিকা সিমরান প্রথমে বলেন, তিনি জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড় দিতে চেয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে পারবেন না। সিমরান অভিভূত হয়ে বলেন, ‘আমি বুঝতেই পারছি না- এই লোকটার সঙ্গে কিভাবে পাল্লা দেব।’




পরবর্তীতে ভিডিওতে ভট্টাচার্য্য জানান, ‘আমার প্রেমিকা ২৬ বছরে পা দিল, তাই আমি তার জন্য ২৬ কিলোমিটার দৌড় দেব।’ এরপর তিনি দৌড় শুরু করেন এবং পথের ছোট ছোট ভিডিও শেয়ার করতে থাকেন, যেখানে তিনি প্রেমিকার সুস্থতা ও ভালো থাকার জন্য প্রার্থনা করেন।
তিনি আরও জানান, দৌড়ের সময় তিনি ইয়ারফোন ব্যবহার করেননি, যাতে মনোযোগ দিয়ে স্মৃতিচারণ করতে পারেন এবং সিমরানের সঙ্গে কাটানো সুখময় মুহূর্তগুলো মনে করতে পারেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, মাত্র দুই সপ্তাহ পরই মুম্বাই ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে, কিন্তু বিশেষ এই দৌড়টি তিনি তার জন্মদিনের জন্য উৎসর্গ করেছেন।



দৌড়ের সময় ভট্টাচার্য্য শারীরিক সুস্থতার গুরুত্বও তুলে ধরেছেন। তার মতে, ‘ভালো শারীরিক স্বাস্থ্য সবকিছুর ভিত্তি।’ এছাড়া ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যবহারকারীরা তার এই অক্লান্ত প্রচেষ্টাকে ‘প্রেম ও সম্পর্কের নিখুঁত উদাহরণ’ হিসেবে অভিহিত করেছেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার