ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৫:২২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৫:২২:৪০ অপরাহ্ন
ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পশ্চিবঙ্গের এক শ্রমজীবীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঝাড়খণ্ডে নিজের ঘর থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।মৃত ওই ব্যক্তির নাম আলাউদ্দিন শেখ, বয়স ৩৬ বছর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামে তার বাড়ি। প্রায় ৫ বছর আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ড যান তিনি; সেখানে ফেরিওয়ালার কাজ করতেন।




আলাউদ্দিনের ভগ্নিপতি ওসমান শেখ জানান, গত পরশু তার শ্যালক তাকে ফোন করে বলেছিলেন, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে তাকে। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও বিশেষ লাভ হচ্ছে না। গোটা ঘটনায়  ভয় পাচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি। তারপর বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই বন্ধ ছিল তার মোবাইল ফোন।এদিকে শুক্রবার সকালে আলাউদ্দিনের মৃত্যুর খবর তার গ্রাম সুজাপুর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা। রেললাইন ও মহাসড়ক অবরোধ করেন তারা, জ্বালানো হয় টায়ার।




পরিবারের সদস্যদের দাবি, যে ছবি তারা পেয়েছেন—সেখানে দেখা যাচ্ছে ফাঁস দেওয়া অবস্থায় বসে আছেন আলাউদ্দিন। তার ভিত্তিতেই পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয় খুন করা হয়েছে আলাউদ্দিনকে । এরপর প্রমাণ লোপাটে গলায় ফাঁস দেওয়া হয়েছে।
আলাউদ্দিনের পরিবারের স্বজন ও প্রতিবেশীদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে ওই এলাকা। পরিস্থিতি সামাল দিতে সেখানে ইতোমধ্যে পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের এলিট শাখা র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়েছে।

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার