ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

মাহি ও জয়কে গ্রিনকার্ড দেয়নি যুক্তরাষ্ট্র, গুঞ্জনে সতর্ক তারকারা

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৪:৪৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৪:৪৩:৫৯ অপরাহ্ন
মাহি ও জয়কে গ্রিনকার্ড দেয়নি যুক্তরাষ্ট্র, গুঞ্জনে সতর্ক তারকারা
ঢাকাই শোবিজের জনপ্রিয় দুই তারকা অভিনেত্রী মাহিয়া মাহি এবং জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা-পরিচালক শাহরিয়ার নাজিম জয়। এই দুই তারকার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আপাতত অনিশ্চয়তায় পড়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নাগরিকত্বের জন্য তাদের গ্রিনকার্ডের আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।




দীর্ঘদিন ধরেই মাহি ও জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেন এই দুই তারকা। তবে কাগজপত্রের জটিলতা এবং আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।



বিষয়টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমলের কঠোর অভিবাসন নীতির আওতায়ই ঘটেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।এ নিয়ে মাহি কিংবা শাহরিয়ার নাজিম জয় কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি শিল্পীদের মধ্যে বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’ হিসেবে আলোচিত হচ্ছে।বিশ্বস্ত একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চেষ্টা করছিলেন শাহরিয়ার নাজিম জয়। নাগরিকত্ব প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি উল্লেখযোগ্য অংকের অর্থও ব্যয় করেন। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় আপাতত তিনি দেশে ফিরে এসেছেন বলে খবর পাওয়া গেছে।




অন্যদিকে মাহি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। যদিও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকদিন কোনো নতুন কাজেও তার দেখা মিলছে না।এদিকে বিনোদন অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে বিদেশে স্থায়ী হওয়ার পথ এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে উঠেছে। অন্য শিল্পী-তারকারাও তাই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে আরও বেশি সচেতন হয়েছেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার