ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কুয়েতে প্রতি ৭৫ মিনিটে একটি তালাক

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:১৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:১৬:০০ পূর্বাহ্ন
কুয়েতে প্রতি ৭৫ মিনিটে একটি তালাক
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে হচ্ছে, ঘণ্টায় প্রায় দুটি। খুশির খবরের পাশাপাশি খারাপ খবরও শোনেন কুয়েতিরা। প্রতি ৭৫ মিনিটে একটি করে তালাকও হয় দেশটিতে। খবর গালফ নিউজেরকুয়েতের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বরে দেশটিতে গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি করে বিয়ে হয়েছে এবং প্রতি ৭৫ মিনিটে একটি করে তালাক নিবন্ধিত হয়েছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগের প্রকাশিত এই তথ্য শরিয়া নোটারাইজেশন বিভাগের মাসিক কার্যক্রম প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি।প্রতিবেদন অনুযায়ী, ওই মাসে মোট ১,২৫২টি বিয়ে ও পুনর্মিলন সংক্রান্ত লেনদেন নথিভুক্ত হয়। দৈনিক গড়ে ৪২টি। এর মধ্যে ১,১৪৩টি ছিল বিয়ে নিবন্ধন, অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টি বিয়ে।





বিপরীতে নভেম্বরে মোট ৫৯৫টি তালাক নিবন্ধিত হয়েছে। দৈনিক গড়ে প্রায় ২০টি। এর মধ্যে ৫৮.৭ শতাংশ তালাক ঘটেছে কুয়েতি দম্পতিদের মধ্যে। এছাড়া দেশটিতে ১০৯টি বিয়ে প্রমাণ চুক্তি সম্পাদিত হয়েছে, যা দিনে গড়ে প্রায় চারটি। এসব চুক্তির অধিকাংশই কুয়েতি স্বামী ও অ-কুয়েতি স্ত্রীর মধ্যে হলেও, কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো প্রমাণীকরণ চুক্তি নথিভুক্ত হয়নি।কুয়েতের বিচার মন্ত্রণালয় বলছে, এই পরিসংখ্যান কুয়েতজুড়ে শরিয়া নোটারাইজেশন সেবার প্রতি মানুষের স্থায়ী ও উচ্চ চাহিদা স্পষ্টভাবে তুলে ধরেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা