ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৪:২৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৪:৩৪:০৭ অপরাহ্ন
ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ (২১ জানুয়ারি)। ২০২১ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ২৪ বছর বয়সে এ পৃথিবী থেকে চিরবিদায় নেন মাহাবুব আলম মৃদুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটনের পরিচালক ছিলেন তিনি।



মাহাবুব আলম মৃদুলের স্মরণে কবর জিয়ারত, কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ইত্যাদি নানান আয়োজন করেছে পরিবারবর্গ এবং শুভাকাক্সিক্ষগণ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গ্রামের বাড়ি টাঙ্গাইলে, গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে, রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিস, মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সসহ দেশব্যাপী ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুমে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের।




উল্লেখ্য, মাহাবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান। মাহাবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার মেধার স্বাক্ষর রাখেন।




ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাতে নতুন নতুন উদ্ভাবনে ব্যাপক আগ্রহ ছিলো মাহাবুব আলম মৃদুলের। বিশেষকরে দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে ব্যাপক পরিসরে কাজ করতে চেয়েছিলেন তিনি। অত্যন্ত মিষ্টভাষী ও বন্ধুবৎসল মাহাবুব আলম মৃদুল ওয়ালটন পরিবারের সদস্যদের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন। তাঁর অকাল প্রয়াণ ওয়ালটন তথা দেশের ইলেকট্রনিক্স ও হাই-টেক ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। মাহাবুব আলম মৃদুল তাঁর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসু কর্মময় জীবনের জন্য যুগ যুগ ধরে মানুষের মাঝে বেঁচে থাকবেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী