ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে বাড়িতে সাপ পুষছেন আশরাফুল, অতঃপর...

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ১১:৩৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ১১:৩৪:০২ পূর্বাহ্ন
মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে বাড়িতে সাপ পুষছেন আশরাফুল, অতঃপর...
মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে আহত একটি বিষধর গোখরা সাপকে ঘরে এনে লালনপালন করছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার এক অটোমেকানিক। দুই মাস ধরে সাপটি বাড়িতে রাখায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক ও নানা আলোচনা।ঘটনাটি রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের উজালপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম (৪৫)-কে ঘিরে। পেশায় অটোমেকানিক আশরাফুল জানান, জীবনের নানা পর্যায়ে প্রতারণার শিকার হয়ে মানুষের ওপর বিশ্বাস উঠে গেছে তাঁর। সেই বিশ্বাসহীনতা থেকেই তিনি আহত অবস্থায় পাওয়া একটি গোখরা সাপকে উদ্ধার করে বাড়িতে রেখে সেবা করছেন।





আশরাফুলের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে গ্রামের মোড়ে একটি পুরোনো বটগাছ কাটার সময় করাতের আঘাতে আহত হয় গোখরা সাপটি। স্থানীয়রা সাপটিকে মেরে ফেলতে চাইলে তিনি বাধা দিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তখন থেকে সাপটিকে দুধ ও ডিম খাওয়াচ্ছেন তিনি। সাপটির দৈর্ঘ্য প্রায় দুই ফুট এবং বয়স আনুমানিক এক বছর। বিষদাঁত না ভেঙেই সাপটিকে লালন করছেন বলে জানান আশরাফুল।






তিনি বলেন, আমি বহু মানুষকে সহযোগিতা করেছি। কিন্তু বিপদের সময় কাউকে পাশে পাইনি। বিদেশ যাওয়ার জন্য বিশ্বাস করে ২ লাখ ৮০ হাজার টাকা দিয়েছিলাম সেটাও প্রতারণার শিকার হয়েছি। মানুষ আশা দেয়, কিন্তু পাশে দাঁড়ায় না। তাই মানুষের চেয়ে অবলা প্রাণীকে বিশ্বাস করাই ভালো মনে করেছি।






আশরাফুলের পরিবার এই ঘটনায় উদ্বিগ্ন। তার স্ত্রী পারভিন বেগম (৩৮), ছেলে শাওন ইসলাম (১৮) ও মেয়ে সুমাইয়া খাতুন (৯) সাপটি ঘরে রাখায় বিরক্ত ও আতঙ্কিত। প্রতিবেশীরাও বিষয়টিকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। স্থানীয় বাসিন্দা সুলতান আলী বলেন, সাপ তো আপন-পর চেনে না। এটা খুবই ভয়ংকর। আরেক প্রতিবেশী মহিনুল ইসলাম বলেন, এভাবে সাপ রাখায় অনেকে তাকে পাগল বলেও মন্তব্য করছে।


এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, সাপ কখনো পোষ মানে না। বিষধর সাপ বাড়িতে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া বন্য প্রাণীকে এভাবে বাড়িতে রাখা আইনবিরুদ্ধ। তবে আশরাফুল এসব সতর্কতা উপেক্ষা করেই সাপটি রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। তার কথায়, মানুষই সবচেয়ে বেশি আঘাত দেয়। আমি বহুবার আঘাত পেয়েছি। এখন এসব কথায় আর কিছু যায় আসে না।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী