ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অসুস্থ দাদাকে দেখতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১০:৫১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১০:৫১:১৫ পূর্বাহ্ন
অসুস্থ দাদাকে দেখতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার ধুনট উপজেলায় মায়ের সঙ্গে অসুস্থ দাদাকে দেখতে এসে ডোবার পানিতে ডুবে নুর আমিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুর আমিন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে আবুল হোসেন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। কয়েকদিন ধরে তার বাবা খুবই অসুস্থ। শনিবার (২৪ জানুয়ারি) বাবাকে দেখার জন্য শিশু সন্তান নুর আমিনসহ স্ত্রীকে ঢাকা থেকে রামকৃষ্ণপুর গ্রামে বাবার বাড়িতে পাঠান। আবুল হোসেনের স্ত্রী ও সন্তান দুপুরের দিকে রামকৃষ্ণপুর গ্রামে বাবার বাড়িতে পৌঁছায়। এ অবস্থায় বিকেলে অসুস্থ বাবার সেবার কাজে ব্যস্ত ছিলেন আবুল হোসেনের স্ত্রী।




এ সময় খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নুর আমিন। স্বজনরা শিশুটিকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শনিবার সন্ধ্যায় নুর আমিনকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার হাফিজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। তাকে চিকিৎসা দেয়ার কোনো সুযোগ পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম