ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি ইতেকাফে থাকা অবস্থায় মসজিদে নামাজরত সাবেক পুলিশ সদস্যের মৃত্যু কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এনআইডির কপি চাওয়ায় ব্যাংকারের বিরুদ্ধে মামলা, আসামি সাংবাদিকও চাকা ভেঙে রানওয়েতে আটকা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করুন: হাসনাত জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং

মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম, অন্যদিকে তার ঘরে চলছিল চুরি

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৩:৪৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৩:৪৫:৩০ অপরাহ্ন
মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম, অন্যদিকে তার ঘরে চলছিল চুরি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফজরের আজানের সময় মসজিদের ইমামের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে আজান চলাকালীনই দুর্বৃত্ত ইমামের ঘরে ঢুকে চুরি করে এমন দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।ঘটনাটি ঘটে গত ১১ জানুয়ারি ভোরে উপজেলার দড়িভেলানগর পূর্ব পাড়া জামে মসজিদে। মসজিদের ইমাম মাওলানা আবু হানিফ ফজরের আজান দিচ্ছিলেন। ঠিক সেই সময় এক ব্যক্তি লোহার ভারী অস্ত্র হাতে তার বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। আজান শেষ হওয়ার আগেই ঘর থেকে মালামাল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাকে।





ভুক্তভোগী ইমাম মাওলানা আবু হানিফ বলেন, আমি ঘুম থেকে উঠে ফজরের আজান দিচ্ছিলাম। এ সময় চোর ঘরের তালা ভেঙে আমার একটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা নিয়ে যায়। নামাজ শেষে ফিরে এসে বিছানার ওপর একটি বড় লোহার রড পড়ে থাকতে দেখি। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুরো বিষয়টি নিশ্চিত হই। এখন চরম অনিরাপত্তায় ভুগছি।তিনি দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।





সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, একের পর এক চুরির ঘটনায় তারা আতঙ্কিত। তাদের ভাষ্য, আজানের সময় ইমামের ঘরে চুরি হওয়া আমাদের নিরাপত্তাহীনতার চরম উদাহরণ। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।




এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান

ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান