ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

ঢাকা আন্তঃজেলা ‘চোর চক্রের সদস্য’ মিঠু কারাগারে

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০২:১৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০২:১৭:২৫ অপরাহ্ন
ঢাকা আন্তঃজেলা ‘চোর চক্রের সদস্য’ মিঠু কারাগারে
ঢাকা আন্তঃজেলা ‘চোর চক্রের’ অন্যতম প্রধান সদস্য এস এম বরকত উল্লাহ মিঠুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার পল্টন থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মিঠুর অবস্থান শনাক্ত করে উত্তরায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে সোমবার আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, মিঠু একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডিএমপির খিলগাঁও থানায় রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, নেত্রকোনা সদর থানায় চুরির মামলা এবং ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ও শেরেবাংলা নগর থানায় রয়েছে আরও চুরির অভিযোগ।

সবশেষ একটি জাতীয় পত্রিকা থেকে প্রায় ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও গত বছরের ২৮ অক্টোবর পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

পল্টন থানার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজ আক্তার জানিয়েছেন, মিঠুকে ঘিরে তদন্ত আরও জোরদার করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ