ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

নারী কর্মীদের ওপর হামলা, ৩১ জানুয়ারি নারী সমাবেশ জামায়াতের

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৪:৫৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৪:৫৭:০১ অপরাহ্ন
নারী কর্মীদের ওপর হামলা, ৩১ জানুয়ারি নারী সমাবেশ জামায়াতের
সারাদেশে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী প্রতিবাদ সমাবেশ করবে জামায়াতে ইসলামী। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিপক্ষ বুঝতে পারছে যে জামায়াতের নারী কর্মীরা বর্তমানে খুবই সক্রিয়। এ কারণেই সারাদেশে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। যারা নারীর অধিকার ও স্বাধীনতার কথা বেশি বলে, তারাই আজ নারীদের ওপর হামলা চালাচ্ছে। বিভিন্ন জায়গায় হাত ও জিহবা কেটে ফেলার মতো ভয়ংকর হুমকি দেওয়া হচ্ছে।



তিনি আরও বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ না হয়, তাহলে ফলাফল যাই হোক না কেন তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক দলগুলোর উচিত বিষয়টি অনুধাবন করা। জোর করে ক্ষমতায় গেলে আগের চেয়েও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ডা. তাহের বলেন, একটি অপপ্রচার চালানো হচ্ছে যে জামায়াতে নারীর গুরুত্ব কম। বাস্তবে এবারের নির্বাচনে জামায়াতের নারী কর্মীরা অত্যন্ত সক্রিয় এবং নারী সমর্থন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। নারীরা শান্তিপ্রিয়, তারা কোনো বিশৃঙ্খলা পছন্দ করে না। তিনি দাবি করেন, তার নিজ নির্বাচনী এলাকাতেও নারী ভোটারদের সমর্থন বেশি পাবেন।



দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, ভোলা ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা হয়েছে। অনেক জায়গায় ভোটকেন্দ্র দখলের মহড়া চলছে। তিনি অভিযোগ করেন, ভোট পাওয়ার সম্ভাবনা কম বলেই একটি পক্ষ কেন্দ্র দখলকে অগ্রাধিকার দিচ্ছে।




সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন। নির্বাচন কমিশন ও সরকার এসব ঘটনায় চরম দুর্বলতা দেখাচ্ছে এবং একতরফা অবস্থান নিচ্ছে। এ পরিস্থিতি দেশকে কঠিন পরিণতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমীর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী