ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

৩০০ নেতাকর্মী নিয়ে ধানের শীষে ভোট দেয়ার ঘোষণা আ.লীগ নেতার

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৫:০২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৫:০২:২৯ অপরাহ্ন
৩০০ নেতাকর্মী নিয়ে ধানের শীষে ভোট দেয়ার ঘোষণা আ.লীগ নেতার
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ৩০০ নেতাকর্মী নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর।বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা এলাকায় নিজ বাড়িতে শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান বাচ্চু মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি একই ইউনিয়ন থেকে টানা তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যার মধ্যে একবার নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।
 



বুধবার দুপুরে তিনি শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সঙ্গে নিজ বাড়িতে একটি উঠান বৈঠকের আয়োজন করেন। ওই সভায় তিনি তার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার ঘোষণা দেন।

 



এ বিষয়ে আনিছুর রহমান বাচ্চু মাদবর বলেন, ‘মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আমাদের বলেছেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, তারা আওয়ামী লীগই করবেন; বিএনপিতে আসার দরকার নেই। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন। তার এই কথায় আমরা কনেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তাকে সমর্থন জানিয়েছি।’
 




এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘শরীয়তপুরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপিকে সমর্থন জানিয়ে আমাদের পক্ষে কাজ শুরু করেছেন। আমরা সবাই একটি পরিবার। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করে যাব।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’