ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রী ঈদের ছুটিতে যাওয়ার আগে বাসার যে ৬টি কাজ করা জরুরি কুড়িগ্রামের আকাশে রহস্যময় ‘মিসাইল সাদৃশ্য’ আলো! নরসিংদীতে নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার চা বিক্রেতা নানি-নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের চলমান যুদ্ধে প্রথমবার 'হজ কাশেম' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আইআরজিসি আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী আলী লারিজানি নিহত হয়েছেন: ইরান আমি বিশ্বকাপ খেলতে চাই: নেইমার আফগানিস্তানে বিমান হামলায় ৪০০ নিহতের দাবি, মুখ খুললো পাকিস্তান জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে আসছে আরও দুই জাহাজ টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩ আমেরিকাকে বাদ দিয়ে মেক্সিকোর দিকে চোখ ইরানের অভিনেতা শামস সুমন আর নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৩:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৩:০৮:৫৭ অপরাহ্ন
টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ নারী দল জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা ছয়টি ম্যাচ জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ১৯১ রানের বড় সংগ্রহ। ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন, আর জোয়াইরিয়া ফেরদৌস খেলেন বল সমান ২২ রানের ইনিংস। তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন।




এরপর অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির ১০০ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়ে ওঠে। ঝোড়ো ব্যাটিং করেও অল্পের জন্য ফিফটি মিস করেন সোবহানা—২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি। অন্যদিকে নিগার খেলেন ৩৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।




জবাবে ব্যাট করতে নেমে কখনোই ম্যাচে ফিরতে পারেনি স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের তোপে ৩৫ রানেই ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে স্কটিশরা ৯ উইকেটে ১০১ রান পর্যন্ত পৌঁছায়।বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২৫ রানে ৩টি উইকেট নেন, আর স্বর্ণা আক্তার শিকার করেন ১৩ রানে ২টি উইকেট। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ।এর আগে টানা পাঁচ জয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছেন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছেন