ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

রাতে দাঁত ব্রাশ না করে ঘুমানোর ক্ষতিকর দিক জানুন

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১১:৩২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১১:৩২:১৪ পূর্বাহ্ন
রাতে দাঁত ব্রাশ না করে ঘুমানোর ক্ষতিকর দিক জানুন
মানুষ সাধারণত সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন, এরপর নাশতা করে নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন। তবে কর্মব্যস্ত জীবনে দিনের শেষে রাতে অনেকেই দাঁত ব্রাশ না করেই শুয়ে পড়েন। যদিও সকালে ও রাতে দাঁত ব্রাশ করার গুরুত্ব সম্পর্কে সবারই জানার কথা।



স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে রাতে দাঁত ব্রাশ করার পরামর্শ দেয়া হলেও অনেকেরই এটি অভ্যাসে পরিণত হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এই ছোট ভুলের কারণে গুরুতর রোগে আক্রান্ত হতে পারে। বিশেষত, রাতে দাঁত ব্রাশ না করলে হার্টের ক্ষতি হতে পারে।

চিকিৎসক সুদ জানিয়েছেন, রাতে দাঁত ব্রাশ না করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। মুখের স্বাস্থ্য এবং শরীরের সামগ্রিক সুস্থতার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, এ নিয়ে অনেক গবেষণা চলছে। তিনি বলেন, মুখে ব্যাকটেরিয়া জমে গিয়ে তা রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে, যা প্রদাহ সৃষ্টি করে এবং সময়ের সাথে হার্টে প্রভাব ফেলতে পারে। তবে মুখের স্বাস্থ্য দুর্বল হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, এটি সরাসরি হৃদরোগের কারণ নয়, তবে এর সাথে অনেক ধরনের হৃদরোগের ঝুঁকি জড়িত।


২০২৩ সালের একটি গবেষণা অনুযায়ী, দুর্বল মুখের স্বাস্থ্যবিধি হৃদরোগ ও হৃদযন্ত্রের ব্যর্থতার ঝুঁকির সাথে সম্পর্কিত। সুদ আরো জানান, যারা নিয়মিত দাঁত ব্রাশ করেন, তাদের হার্ট ভালো থাকে। প্রতিদিন তিনবার দাঁত ব্রাশ করা এবং নিয়মিত দাঁত পরিষ্কার করা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

এছাড়া, মুখের ব্যাকটেরিয়া কিভাবে প্রদাহ সৃষ্টি করে এবং হার্টে প্রভাব ফেলে, তা ব্যাখ্যা করেছেন পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা. জগদীশ। তিনি বলেন, রাতে দাঁত ব্রাশ না করলে মুখে প্লাক ও ব্যাকটেরিয়া জমে, যা বিষাক্ত পদার্থ নির্গত করে এবং রক্তপ্রবাহে প্রবাহিত হতে পারে। এর ফলে প্রদাহ সৃষ্টি হয়, যা ধমনীতে প্লাক তৈরি করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

ডা. জগদীশ আরও বলেন, হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করতে রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে শর্করার পরিমাণ, পারিবারিক ইতিহাস, খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ধূমপানের মতো জীবনযাত্রার অভ্যাস বিবেচনা করা হয়। মাড়ির রোগ প্রতিরোধ এবং প্রদাহ কমানোর মাধ্যমে মুখের যত্ন নেয়া সম্ভব।

অতএব, দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা এবং ঘুমানোর আগে ফ্লসিং বা ইন্টারডেন্টাল ব্রাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী