ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘আ.লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে’

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৫:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৫:০৪:১৫ অপরাহ্ন
‘আ.লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, "যদি ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হতে পারে, তাহলে তারেক রহমানের মামলাগুলো কেন প্রত্যাহার হবে না?" তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেমন এই সরকারের প্রয়োজন রয়েছে, তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে তারেক রহমানেরও দেশে থাকা জরুরি।

রবিবার (আজ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাগ্রত বাংলাদেশ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে, যেখানে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে মিথ্যা দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়।

আব্দুস সালাম আরও বলেন, "আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকট ও প্রেতাত্মারা সরকারকে এখন এমন এক 'ট্রাফিক জ্যাম'-এ ফেলে দিয়েছে, যেখান থেকে তারা বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ছাত্র-জনতার ওপর দমনপীড়নের ঘটনার পর তিন মাস পার হলেও সঠিক সিদ্ধান্ত নিতে না পারা অত্যন্ত লজ্জাজনক। জনগণের জন্য দায়িত্বশীল পদক্ষেপ না নিয়ে সরকার দেশে আড়াইশ স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে। অথচ তাদের মূল দায়িত্ব হওয়া উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর।"

তিনি জনগণের জীবনযাত্রার সমস্যার দিকে নজর দেওয়ার তাগিদ দেন। চাল-ডাল, তেল, পানি, ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পাশাপাশি রমজান মাসের আগেই বাজার স্থিতিশীল করার আহ্বান জানান। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও যানজট সমস্যা সমাধানের মতো জরুরি বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে বলেন। "মানুষ আজ টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, এই দৃশ্য দেশের জন্য শুভ নয়," যোগ করেন তিনি।

তিনি শেখ হাসিনার সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার সমালোচনা করে বলেন, "যা জরুরি তা আগে করুন, ৫০ বছরের পরিকল্পনা এখন দরকার নেই।"

সভায় সভাপতিত্ব করেন জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা