ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

একমাত্র মেয়েকে নিয়ে জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০২:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০২:৩৮:৪৭ অপরাহ্ন
একমাত্র মেয়েকে নিয়ে জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
মা হওয়ার আনন্দের সঙ্গে কখনও কখনও জড়িয়ে থাকে গভীর উৎকণ্ঠা। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি এক আলোচনায় জানালেন, কন্যাসন্তান জন্মের পরের সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। সময়ের আগেই জন্ম নেয়ায় মেয়েকে রাখতে হয়েছিল নবজাতক নিবিড় পরিচর্যা কক্ষে। সেই দুঃসময়ের মধ্যেই তাকে সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনতে হয়েছিল অনিচ্ছাসত্ত্বেও।মার্কিন পপ তারকা ও প্রিয়াঙ্কার সংসারে ২০২২ সালে কন্যাসন্তানের আগমন ঘটে। সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান  মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম। তবে মালতী জন্মের পরই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। প্রিয়াঙ্কা বলেন, তিনি ও নিক তখন হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই ছিলেন। হঠাৎ একটি বার্তা পান তিন ঘণ্টার মধ্যে তারা যদি নিজেরা সন্তানের জন্মের ঘোষণা না দেন, সংবাদমাধ্যম তা প্রকাশ করে দেবে। তিনি বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। জানতাম না আমাদের মেয়ের শারীরিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল।




মেয়ের প্রথম কান্নার কথা মনে করে প্রিয়াঙ্কা জানান, সেটি ছিল খুব ক্ষীণ একটি বিড়ালছানার মতো শব্দ। তবুও সেটাই ছিল তাঁদের কাছে আশার আলো। প্রায় তিন মাস নবজাতক নিবিড় পরিচর্যা কক্ষে ছিল মালতি। সেই সময় প্রিয়াঙ্কা ও নিক নিজেদের সব কাজ বন্ধ রেখে প্রতিদিন হাসপাতালে কাটিয়েছেন।প্রিয়াঙ্কা জানান, নিক গিটার বাজিয়ে মেয়ের জন্য গান গাইতেন। আর তিনি একটি ছোট যন্ত্রে সারাদিন মৃদুস্বরে গায়ত্রী মন্ত্র বাজাতেন। অভিনেত্রী বলেন, অনেক মানুষ আমাদের মেয়ের জন্য প্রার্থনা করেছিলেন। সে খুব আদরের, বহু প্রতীক্ষিত সন্তান। এই পৃথিবীতে আসার পথটা ওর জন্য সহজ ছিল না। 




প্রসঙ্গত, রাজস্থানে খ্রিস্টান ও হিন্দু দুই ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। একসময় সামাজিক মাধ্যমে মেয়ের ছবি ভাগ করে নিলেও এখন ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালেই রাখেন অভিনেত্রী। বর্তমানে প্রিয়াঙ্কা হলিউড-বলিউদে স্মান তালে কাজ করছেন। রাজা মৌলির আস্নন সিনেমা  বর্তমানে অভিনয় করছেন ‘বারাণসী’তে দেখা যাবে তাকে।   

সূত্র: হিন্দুস্তান টাইমস 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা