ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মাদক ও জুয়ার আস্তানার ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৩:২৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৩:২৪:২৬ অপরাহ্ন
মাদক ও জুয়ার আস্তানার ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টেরর জেলা প্রতিনিধি নয়ন দাস (২৯)। মাদক ব্যবসা ও জুয়ার আসরের ছবি ও ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার কাঁধ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নাগেরপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নয়ন দাসের সঙ্গে যুগান্তরের স্থানীয় প্রতিনিধি শাহেদ আহম্মেদ বাবু এবং সাংবাদিক হাসান শিকদার ঘটনাস্থলে যান। এসময় স্থানীয়রা তাদের পাশের উত্তর মলংচড়া এলাকায় চলমান মাদক ব্যবসা ও জুয়ার আসরের তথ্য দেন। পরে সাংবাদিকরা নিরাপদ দূরত্ব থেকে ওই আস্তানার ছবি ও ভিডিও ধারণ করেন বলে জানা গেছে।


এ ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে নাগেরপাড়া বাজার এলাকায় নয়ন দাসের মোটরসাইকেলের গতিরোধ করে মনির জমাদার, সাইদুল আকন, নজরুল কাজী, লিখন কাজীসহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে পৌঁছে দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।



হাসপাতালে চিকিৎসাধীন নয়ন দাস বলেন, মাদক ও জুয়ার আস্তানার ছবি তোলার কারণেই তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায়। একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা রাষ্ট্র ও সমাজের জন্য অশনিসংকেত। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।সহকর্মী সাংবাদিক শাহেদ আহম্মেদ বাবু অভিযোগ করে বলেন, অবৈধ কর্মকাণ্ড সংবাদমাধ্যমে প্রকাশ পেলে তা জনসমক্ষে চলে আসবে এই আশঙ্কা থেকেই পরিকল্পিতভাবে নয়ন দাসের ওপর হামলা করা হয়েছে।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শরীয়তপুরের সাংবাদিক সংগঠনগুলো। শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমীন রবীন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিঞা জানান, আঘাতজনিত কারণে নয়ন দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এদিকে, এ হামলার ঘটনায় শরীয়তপুরের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা