ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

থাইল্যান্ড পাঠানো হলো আন্দোলনে আহত কাজলকে

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন
থাইল্যান্ড পাঠানো হলো  আন্দোলনে আহত কাজলকে
স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে ‍গুলিতে আহত মো. কাজল মিঞাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে।রোববার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড পাঠানো হয়। থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়ার কথা রয়েছে।স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বিমানবন্দরে উপস্থিত হয়ে কাজলকে বিদায় জানান।এসময় তিনি জানান, ৬৪ লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে খরচ হয়েছে কাজল মিঞার জন্য। এছাড়া আরও ২০ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। তার মধ্যে ৭ জনকে পাঠানো হবে তুরস্কতে। এই ৭ জনের চিকিৎসার খরচ বহন করবে তুরস্ক। 
 
এছাড়া আহত অন্যদের চিকিৎসার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. কাজল মিঞা। গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
 
নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু গণমাধ্যমকে জানান, কাজলের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এইচডিইউতে তিন মাসের চিকিৎসায় ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলেও, বাঁ হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। তার রোবটিক ফিজিওথেরাপি প্রয়োজন। কিন্তু দেশে সে ব্যবস্থা নেই বলে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা