ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৫:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৫:৪৯:০৩ অপরাহ্ন
বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, অতীতের সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করা। বেকারত্ব কমানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)-এর নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চালুর জন্য দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাট শিল্পের উন্নয়নে সরকার স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাও বাস্তবায়ন করছে। এর মধ্যে পাট খাতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং ‘গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ’ নামে পাটের আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পাট অধিদপ্তরের অধীনে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত কৃষকদের প্রতি বছর বিনামূল্যে পাটের বীজ, সার, বালাইনাশক এবং কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। এছাড়া পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে পাটকে তার ঐতিহ্যবাহী অবস্থানে ফিরিয়ে আনার পথ আরও সহজ হয়েছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পাট শিল্পকে অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সোনালি আঁশের ঐতিহ্য পুনরুদ্ধারের মাধ্যমে ঘরে ঘরে আবারও পাটের সুদিন ফিরে আসবে— এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে, আগামীকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ভার্চুয়ালি জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন মো. সাহাবুদ্দিন। এবারের দিবসের প্রতিপাদ্য— “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী