ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৭:৪৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৭:৪৭:৩১ অপরাহ্ন
ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের
বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড।

আজ বুধবার এক বিবৃতিতে জেনারেল কমান্ড জানায়, তাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা সক্রিয়ভাবে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। বিবৃতিতে বলা হয়, “আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সক্রিয় রয়েছে এবং ইরান থেকে আসা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছে। নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে, জরুরি প্রয়োজন ছাড়া যেন তারা ঘরের বাইরে না যান।”

তবে কতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি এবং সেগুলোর আঘাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে— সে বিষয়ে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

প্রসঙ্গত, বাহরাইন-এ  যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র-এর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে ইরান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা