ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

খালি পেটে ৪ খাবার খেলেই কমবে ওজন

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:২৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১০:২৬:১১ পূর্বাহ্ন
খালি পেটে ৪ খাবার খেলেই কমবে ওজন
ওজন কমানোর বিষয়টি মূলত নির্ভর করে শরীরের মেটাবলিজমের ওপর। যাদের মেটাবলিজম বা হজম শক্তি বেশি তাদের দ্রুত ওজন কমে। আর যাদের হজম শক্তি কম তাদের ওজন সহজে কমে না। তাই দ্রুতই যদি আপনি আপনার ওজন কমাতে চান, তাহলে প্রথমে আপনাকে শরীরের মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে।পুষ্টিবিদদের মতে, কিছু খাবার আছে যা দেহের মেটাবলিজমের হার বাড়াতে সাহায্য করে। এসব খাবার নিয়মিত ডায়েট লিস্টে রাখলে শরীরে দ্রুত হজম শক্তি বাড়ে। যা ওজন কমাতে দারুণ কাজ করতে পারে।

পুষ্টিবিদদের মতে, কিছু খাবার আছে যা দেহের মেটাবলিজমের হার বাড়াতে সাহায্য করে। এসব খাবার নিয়মিত ডায়েট লিস্টে রাখলে শরীরে দ্রুত হজম শক্তি বাড়ে। যা ওজন কমাতে দারুণ কাজ করতে পারে।আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইট হেলথলাইনের একটি প্রতিবেদন থেকে আসুন জেনে নিই, দ্রুত ওজন কমানোর জন্য ডায়েট লিস্ট তৈরিতে কোন কোন খাবারগুলো প্রাধান্য দেবেন-
 
১. কাঠবাদাম: চেষ্টা করুন ভেজানো কাঠ বাদাম খেয়ে সকাল শুরু করার। আমন্ড বা কাঠবাদামে আছে ম‍্যাগনেসিয়াম। এই উপাদানটি মেটাবলিজম বাড়াতে সাহায‍্য করে।
 
২. নাশতায় প্রোটিন: আপনি যদি ওজন কমাতে চান তাহলে অবশ্যই সকালের নাশতায় প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়ার চেষ্টা করুন। কেন না শরীরের জন্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন। এটি খাদ্যের তাপীয় প্রভাব বা থারমাল এফেক্ট অব ফুড বিপাক ক্রিয়া বৃদ্ধি করে। দুধ, ডিম, পনির, সয়া, মসুর ডাল ইত্যাদি প্রোটিনের ভালো উৎস।
 
৩. গরম পানি: ওজন কমাতে সাহায্য করে গরম পানি। আর আপনি যদি প্রতি ঘণ্টা এক গ্লাস কুসুম গরম পানি খেতে পারেন, সেক্ষেত্রে আপনার দেহের মেটাবলিজম বৃদ্ধি পাবে। এতে দ্রুত ওজন কমবে।
 
৪. দারুচিনি-এলাচ চা: ওজন কমাতে সব ধরনের মশলা চা-ই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া আমাদের মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে এলাচ ও দারুচিনি। সকালে গ্রিন টি’র সঙ্গে দারুচিনি গুঁড়া মিশিয়ে পান করুন। উপকার মিলবে। আর দুপুরের খাবার পর খেতে পারেন এক কাপ এলাচের চা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা