ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল মজুদ ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১১:৪৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১১:৪৮:২৯ পূর্বাহ্ন
মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল মজুদ ব্যবসায়ীকে জরিমানা
নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকিতে ‘অবৈধভাবে’ মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।গতকাল শনিবার দুপুরে সিংড়া পৌর এলাকার নিংগইনে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। দণ্ডিত মো. রুবেলের বাড়ি নিংগইন ভাটোপাড়া মহল্লায়।





ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসন সূত্রে জানা গেছে, সিংড়ার নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাড়ে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁরা মাটির নিচে ট্যাংকির মধ্যে ১০ হাজার লিটার ডিজেল মজুদ পান এবং ওই তেল অন্যায়ভাবে সংরক্ষণের দায়ে সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া আজকের মধ্যে ওই ডিজেল দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।





ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরি করে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম তেল বিক্রির পরিকল্পনা করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।একজন ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুসারে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাঁর মজুদের অনুমতি আছে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে মজুদ করায় এ অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।



এদিকে গতকাল উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন দোকানিকে আট হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে