ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

রোনালদোর অতিথি হয়ে আসছেন মেসি!

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১১:২২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১১:২২:৫৪ পূর্বাহ্ন
রোনালদোর অতিথি হয়ে আসছেন মেসি!
রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে আসছেন মেসি, এমন খবরে যে কারোর চোখ কপালে উঠার কথা। এই দুই ফুটবলারকে মানুষ দেখবে একই ফ্রেমে? ভাবতেই কেমন অবাক লাগে। আসলে গুঞ্জনটি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে। রোনালদোর ছবির ক্যাপশনে লিখা, ‘আমরা ইন্টারনেটে একটা রেকর্ড ভাঙতে যাচ্ছি।’ ব্যস, তারপর থেকেই শুরু হলো এমন গুঞ্জন।বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো একটি পোস্ট করেছেন। রোনালদোর ছবির ক্যাপশনে লিখা আছে, ‘খুব শিগগিরই ক্রিস্টিয়ানোর চ্যানেলে নতুন একজন অতিথি আসবেন। আমরা ইন্টারনেটে রেকর্ড ভাঙতে যাচ্ছি।’ তারপর থেকেই শুরু হয় গুঞ্জন। সবার ধারণা, খোদ মেসিই আসবেন রোনালদোর চ্যানেলে অতিথি হয়ে।২০২২ ফিফা বিশ্বকাপের আগেও এমনই একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যায়, মেসি এবং রোনালদো দাবা খেলায় মগ্ন। তবে খেলাটা কোনও দাবার কোর্টে নয়, বরং একটি ফ্যাশন হাউজের ব্রিফকেসের ওপর। 
 
সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্টের মিনিটখানেকের মধ্যেই কয়েক মিলিয়ন লাইক বা রিয়েকশন পড়েছিল। তারা দুজনেই তখন নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে একই ছবি পোস্ট করেছিলেন। বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৬৩ কোটিরও বেশি। এছাড়া ফেসবুকে তার ভক্ত আছেন ১৭ কোটির বেশি। ইউটিউব চ্যানেলে তার সাবস্ক্রাইবার আছেন ৬৭ মিলিয়ন। শুধু তাই নয়, এর আগে একবার এমন গুজবও ছড়িয়েছিল যে, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি রোনালদোর ইউটিউব চ্যানেলে আসবেন অতিথি হিসেবে। এবার নতুন গুঞ্জন, খোদ মেসিই নাকি আসতে যাচ্ছেন রোনালদোর ইউটিউব চ্যানেলে! মেসি-রোনালদো কেউই ফুটবল থেকে অবসর নেননি। দুজনেই খেলছেন ভিন্ন দুই দেশের ক্লাবে। লা লিগায় দীর্ঘদিন খেলেছেন মেসি-রোনালদো। একজন খেলতেন বার্সেলোনায়, আরেকজন খেলতেন রিয়াল মাদ্রিদে। তখন তারা প্রায়ই একে অপরের মুখোমুখি হতেন। 
 
বয়স হয়েছে, তবুও তারা দুজনে ছুটছেন দুর্দান্ত গতিতে। এমনি তাদের মধ্যে কে সেরা, তা নিয়েও বিতর্কের জের থামতে দেননি তারা। দুজনে দুই মহাদেশে গিয়েও পিছু ছাড়েননি একে অপরকে। এখনও প্রায় প্রতিটি ম্যাচ শেষে রেকর্ডের খাতা সমৃদ্ধ করে যাচ্ছেন এই দুই ফুটবলার। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু