ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি: পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১১:২১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১১:২১:৩২ পূর্বাহ্ন
লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি: পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
ভোলার লালমোহনে মেঘনা নদীতে মৎস্য অভিযান চলাকালে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় ফখরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় স্পিডবোটের চালকসহ অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়াগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঙ্গলসিকদার ঘাটে ভিড়ছিল। ওই সময় উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং তিন পুলিশ সদস্যকে নিয়ে একটি স্পিডবোট মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে বের হচ্ছিল। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় এর পেছনের প্রপেলারের (পাখা) ধাক্কায় স্পিডবোটটি মুহূর্তেই উল্টে যায়।


স্পিডবোটটি ডুবে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় ছয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও কনস্টেবল ফখরুল ইসলাম নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পুলিশ সদস্য মো. ফখরুল আলম লাবলু বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরাদি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।



আহতদের দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে স্পিডবোট চালক মো. ইয়ামিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


লালমোহনে স্পিডবোট ডুবিতে নিখোঁজ পুলিশ সদস্য ফখরুল ইসলামকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ২০ জন ডুবুরি একযোগে কাজ করছেন।


লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম উদ্ধারকাজের সার্বিক তদারকি করছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই স্থানীয় পুলিশ নদীতে অভিযান শুরু করেছিল। আজ সকাল থেকে বিশেষায়িত তিন সংস্থার ডুবুরি দল এসে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।



তিনি বলেন, নিখোঁজ পুলিশ সদস্যকে জীবিত অথবা মৃত- যেভাবেই হোক উদ্ধার না করা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ডুবুরিরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


উদ্ধার অভিযানকে কেন্দ্র করে মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকায় নিখোঁজ ফখরুলের স্বজন ও উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা।

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়