ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

তাইওয়ানের বিমানবন্দর থেকে দুই ইউটিউবার গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০৩-২০২৬ ০৩:০৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৬ ০৩:০৯:৩০ অপরাহ্ন
তাইওয়ানের বিমানবন্দর থেকে দুই ইউটিউবার গ্রেপ্তার
কম্বোডিয়া থেকে নির্বাসিত হয়ে তাইওয়ানের তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাইওয়ানি দুই ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালে কম্বোডিয়ায় মিহানুকভিলে একটি ভুয়া অপহরণের নাটক সাজানোর অপরাধে দুই বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তারা।
শুক্রবার (২০ মার্চ) তাইওয়ানের সংবাদ সংস্থা তাইওয়ান ফোকাস এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গ্রেপ্তারকৃতরা হলেন চেন নেং-চুয়ান এবং লু সু-হসিয়েন। চেন নেং-চুয়ান ‘গুডনাইট চিকেন’ এবং লু সু-হসিয়েন ‘অ্যানো’ নামে পরিচিত। তাদের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাইওয়ান কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে।



তাইপের শিলিন, কিনমেন ও মিয়াওলির প্রসিকিউটররা সম্পত্তিহানি, স্বাধীনতায় বাধা এবং প্রতারণাসহ একাধিক অপরাধের জন্য খুঁজছিলেন গ্রেপ্তারকৃতদের। এলাকাগুলোয় তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করবেন প্রসিকিউটররা।এদিকে বিমানবন্দরে গ্রেপ্তারের পর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিরাপত্তায় থেকে চেন নেং-চুয়ান সংক্ষিপ্ত বক্তব্যে গত দু-এক বছরে তাইওয়ানের সম্পদ অপচয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভুয়া ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন।


দক্ষিণ-পশ্চিম কম্বোডিয়ার উপকূলীয় শহর সিহানুকভিল বিভিন্ন সময় নানা ধরনের প্রতারণার আখড়া হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। যেখানে তাইওয়ানের কিছু নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখানো হয় এবং পরে তাদের দিয়ে প্রতারণামূলক কাজ করাতে বাধ্য করা হয়। অপহরণ ও মানব পাচারসহ বিভিন্ন নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।


প্রসঙ্গত, ২০২৪ সালে অস্বাভাবিকভাবে কনটেন্টের জন্য পরিচিতি লাভ করেন চেন নেং-চুয়ান। বর্তমানে ইউটিউবে তার সাবস্ক্রাইবার রয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। ১২ ও ১৩ ফেব্রুয়ারি লাইভস্ট্রিম করেন, এতে তিনি লু সু-হসিয়েনের সহায়তায় একটি অপহরণের চেষ্টা থেকে পালিয়ে যাওয়ার নাটক সাজান। 


ভিডিওগুলো দেখার পর স্থানীয় পুলিশ নিখোঁজ ব্যক্তির ব্যাপারে সতর্কতা জারি করে এবং পরবর্তীতে অপহরণের ঘটনা সাজানোর জন্য ব্যবহৃত জিনিসপত্রসহ একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের খুঁজে পায়। এরপর গ্রেপ্তার করা হয় তাদের দু’জনকে। তারপর প্রে সিহানুক প্রাদেশিক আদালত ‘সামাজিক বিশৃঙ্খলায় উস্কানি ও তা ঘটানোর’ দায়ে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন তাদের।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার