ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সৌদির দিকে ২৪ ঘণ্টায় ইরানের ৬০ ড্রোন হামলা

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ১২:১৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ১২:১৮:৫১ অপরাহ্ন
সৌদির দিকে ২৪ ঘণ্টায় ইরানের ৬০ ড্রোন হামলা
সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ইরান থেকে প্রায় ৬০টি ড্রোন ছোড়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ড্রোনের সবই তারা ভূপাতিত করেছে। তবে হামলার মূল লক্ষ্য ছিল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ, যেখানে সৌদির অধিকাংশ জ্বালানি স্থাপনা, রপ্তানি টার্মিনাল ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র অবস্থিত।আল জাজিরা জানিয়েছে, সৌদি আরবের এক অবসরপ্রাপ্ত জেনারেল দেশটির আত্মরক্ষার সক্ষমতা নিয়ে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই অঞ্চলে সৌদি আরবের বিমানবাহিনী সবচেয়ে শক্তিশালী ও আধুনিক বাহিনীগুলোর একটি।



আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ছোড়া ড্রোনগুলোর বেশির ভাগই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অঞ্চলটি সৌদি আরবের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দেশটির বিপুল জ্বালানি সম্পদ ও প্রধান স্থাপনাগুলোর বেশির ভাগই এখানেই অবস্থিত।অন্য উপসাগরীয় দেশগুলোর তুলনায় সৌদি আরবের একটি বাড়তি সুবিধাও রয়েছে। লোহিত সাগর হয়ে তাদের একটি বিকল্প রপ্তানি পথ আছে। বর্তমানে সৌদি আরবের ৩০ শতাংশ জ্বালানি এই পথ দিয়ে বিশ্ববাজারে যাচ্ছে।তবে সাম্প্রতিক দিনগুলোতে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র শুধু পূর্বাঞ্চলীয় প্রদেশেই সীমাবদ্ধ থাকেনি। উপকূলীয় শহর ইয়ানবুতেও হামলা হয়েছে। এই শহরেও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রয়েছে।সব মিলিয়ে এই হামলাগুলো সৌদি অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। কারণ, জ্বালানিই দেশটির অর্থনীতির প্রাণশক্তি।


সূত্র : আল জাজিরা

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম