ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আইপিএল নিলামে যুক্তরাষ্ট্রের চাঁদ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০১:০৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০১:০৫:০২ অপরাহ্ন
আইপিএল নিলামে যুক্তরাষ্ট্রের চাঁদ
৯ বছর পর আইপিএলে ফিরতে চলেছেন উন্মুক্ত চাঁদ। ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁর নামের পাশে দেশ হিসেবে ভারতের পরিবর্তে উল্লেখ রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। 

চাঁদের আইপিএল অভিষেক ঘটে মাত্র ১৮ বছর বয়সে, ২০১১ সালে। এরপর ২০১৬ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন নিজের শেষ আইপিএল ম্যাচ। সব মিলিয়ে আইপিএলে ২০ ইনিংসে তিনি করেন ৩০০ রান, স্ট্রাইক রেট ১০০। তাঁর আইপিএল ক্যারিয়ারকে স্মরণ করা হয় ২০১৩ সালে আইপিএলের প্রথম বলে ব্রেট লির দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হওয়ার দৃশ্য দিয়ে, যা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে জ্বলজ্বল করে। 

একসময় উন্মুক্ত চাঁদের সঙ্গে বিরাট কোহলির তুলনা করা হতো। দুজনই দিল্লির ক্রিকেটার এবং দুজনই ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক হিসেবে—কোহলি ২০০৮ সালে এবং চাঁদ ২০১২ সালে। কিন্তু কোহলি যখন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তখন চাঁদ জাতীয় দলে সুযোগই পাননি। হতাশায় ২০২০ সালে মাত্র ২৮ বছর বয়সে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেন তিনি। 

ভারত ছাড়ার পর যুক্তরাষ্ট্রের ক্রিকেটে নতুন করে যাত্রা শুরু করলেও চাঁদের পথ সহজ ছিল না। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলে জায়গা হয়নি তাঁর। তবে মেজর লিগ ক্রিকেটে তিনি নিয়মিত খেলছেন। সর্বশেষ আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ৬ ম্যাচে ১৫৮ রান করেন, যেখানে দুটি হাফ সেঞ্চুরিও ছিল। এরপর তিনি অংশ নেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাক্স৬০ টুর্নামেন্টেও।

এইবার আইপিএলে চাঁদ নতুন পরিচয়ে নাম লেখাতে প্রস্তুত। এবার তাঁর লক্ষ্য নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা