ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট- ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১০:৪১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১০:৪১:২২ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট-  ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিকে অনেকেই ইসরায়েলকে ব্যঙ্গ বা অপমান করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ তুলছেন।


ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি স্কেটবোর্ডে দাঁড়িয়ে এক হাতে সেলফি স্ট্যান্ড ধরে আছেন এবং অন্য হাতে ডালিমের জুস পান করছেন। এ সময় তার পেছনে মিসাইল উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়।

ভিডিওতে রসিকতার ছলে বলা হয়, ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা আরও ‘নির্ভুল’ হবে। এই মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই এটিকে চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে ‘উসকানিমূলক’ বলে অভিহিত করছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দক্ষিণ আফ্রিকায় ইরানি দূতাবাসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্ল্যাটফর্মেও এটি শেয়ার করা হয়েছে।



তবে ভিডিওটির সত্যতা বা উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি দূতাবাস কর্তৃপক্ষ। পোস্টটির ক্যাপশনে এটিকে ‘ফান পোস্ট’ হিসেবে উল্লেখ করা হলেও, অনেকের মতে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন কনটেন্ট আরও বিভ্রান্তি ও ক্ষোভ বাড়াতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এমন ভিডিও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক ও কূটনৈতিক অস্বস্তি তৈরি করতে পারে।
 

কমেন্ট বক্স