ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১০:৪২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১০:৪২:৪০ পূর্বাহ্ন
ক্রিকবাজ–এর প্রতিবেদন  - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিবাদে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল অন্তবর্তীকালীন সরকার। তবে নতুন সরকার আসার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারের দরজা খুলতে যাচ্ছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো বাধা আর নেই। এমনটা জানিয়েছেন, নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।


এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে বলেছিলেন, আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। জহির উদ্দিনের উদ্ধৃতি দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, ‘আইপিএল সম্প্রচারের আবেদন কেউ আমাদের কাছে করেনি। আমরা খেলার সঙ্গে রাজনীতিকে মেশাতে চাই না। আমরা বাণিজ্যিক প্রেক্ষাপটে বিষয়টা দেখতে চাই। যদি কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চায়, আমরা ইতিবাচকভাবে সেটা বিবেচনা করবো।’

 

স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারে কি না এমন প্রশ্নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমরা কাউকে এটি সম্প্রচারে নিষিদ্ধ করবো না। যদি স্টার স্পোর্টস সম্প্রচার করতে চায়, তারা পারবে। যদি আমাদের কোনো চ্যানেল সম্প্রচার করতে চায়, আমরা সেটা ইতিবাচকভাবে নেবো। কিন্তু কোনো কিছু জোর করে চাপিয়ে দেবো না।’

বাংলাদেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু জানিয়েছেন, তারা আইপিএল সম্প্রচারে স্টার স্পোর্টসকে বাধা দেবেন না। কারণ এই বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। তিনি বললেন, ‘স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে চাইলে করতে পারে, কেউ তাদের থামাতে আমাদের নির্দেশনা দেয়নি। অন্তবর্তীকালীন সরকারের আগের নির্দেশনার কোনো মূল্য নেই এখন। এই সরকার যদি আমাদের বন্ধ করতে বলে, আমরা করবো। কারণ আগের সরকারের নির্দেশনাবলী আর কার্যকর নেই।’ 

কমেন্ট বক্স
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা