ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ২০২৭ সালে এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৬ চীনা নাগরিকসহ জাল নোট তৈরি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৪২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৪২:১০ পূর্বাহ্ন
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় ৬ গেটম্যানসহ ১০ জনের দায়িত্বে অবহেলা উল্লেখ করে ১১ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।  রোববার (২৯ মার্চ) বিকেলে কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরী জেলা প্রশাসক মু. রেজা হাসানের নিকট এ প্রতিবেদন দাখিল করেন। 


প্রতিবেদনে রেল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের সমন্বয়হীনতার কথা উল্লেখ করে সড়ক ও জনপথ বিভাগকে জবাবদিহিতা করার জন্যও বলা হয়েছে। এছাড়াও বাস মালিকের পক্ষ থেকে দায়েরকৃত বক্তব্যও সন্তোষজনক নয় বলে জানান কমিটির প্রধান।


জানা যায়, গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং এ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক।


কমিটির অপর সদস্যরা হলেন- বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-১ আসিফ খান চৌধুরী ও ময়নামতিক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত সময়ের শেষ দিন কমিটির প্রধান জেলা প্রশাসক মু. রেজা হাসানের নিকট ১১ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেন।


তদন্ত কমিটির প্রধান ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরী জানান, পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের ৪ গেটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের ২ গেইটম্যান, লালমাই রেলস্টেশনের সহকারী রেলস্টেশন মাষ্টার, ট্রেনের দুইজন লোকোমাস্টার ও বাস চালকের দায়িত্বে অবহেলার বিষয়টি কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগকে জবাবদিহিতা করার জন্যও বলা হয়েছে। এছাড়াও বাস মালিকের পক্ষ থেকে দায়েরকৃত বক্তব্য সন্তোষজনক হয়নি। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায় উল্লেখ করে আমরা প্রতিবেদনটি দাখিল করেছি। 


তিনি আরও জানান, তদন্তে অন্তত ৬টি বিষয়ে ব্যত্যয়ের বিষয়টি উঠে এসেছে এবং বেশ কয়েকজন ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। এ প্রতিবেদনে মোট ৮টি সুপারিশ করা হয়েছে।

কমেন্ট বক্স
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু