ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০১:২৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০১:২৯:০৬ অপরাহ্ন
মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার
ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলাত্তিকে স্বাগত জানানোর সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পা পিছলে মেঝেতে পড়ে যান। পড়ে যাওয়ার ফলে তার কাঁধে সূক্ষ্ম ফাটল (হেয়ারলাইন ফ্র্যাকচার) হয়েছে। এই তথ্য শুক্রবার তার ছেলে আলি দার জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, বৈঠকের সময় এই দুর্ঘটনা ঘটে।


ঐদিন ইসলামাবাদে সৌদি আরব, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত সমাধানের আলোচনা করতে এসেছিলেন।
আলি দার জানান, ব্যথা সত্ত্বেও তার বাবা সারাদিন বৈঠকে অংশ নিয়েছেন। রাত ৯টার দিকে আনুষ্ঠানিক বিবৃতি রেকর্ড করার পর পরিবারের অনুরোধে তিনি মেডিকেল চেক-আপ করান। এক্স-রে রিপোর্টে দেখা গেছে, কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার আছে, তবে সার্বিকভাবে সব ঠিক আছে।



রবিবার বৈঠকের পর ইসহাক দার বলেন, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সহজ করার চেষ্টা করছে, যাতে চলমান সংঘাতের স্থায়ী সমাধান করা যায়। তিনি উল্লেখ করেছেন, মিসর, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহত্তর অঞ্চলের মানুষ এবং জীবিকার ওপর সংঘাতের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি বলেন, ‘চলমান সংঘাতের একটি স্থায়ী সমাধানের জন্য আগামী দিনগুলোতে দুই পক্ষের মধ্যে অর্থপূর্ণ আলোচনার আয়োজন ও সহজতর করতে পারলে পাকিস্তান সম্মানিত বোধ করবে।


বৃহত্তর এই অঞ্চলজুড়ে জীবন ও জীবিকার ওপর এর বিধ্বংসী প্রভাবের কারণে চলমান এই সংঘাত অত্যন্ত দুর্ভাগ্যজনক। মিসর, তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।’
সূত্র : আরব নিউজ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা