ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ

দেশে পৌঁছেছে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:৩১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:৩১:৪৬ পূর্বাহ্ন
দেশে পৌঁছেছে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ
সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের (৪০) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতের কফিন গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের ছেলে।


পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্নে বিভোর হয়ে দীর্ঘ ১৫ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কর্মজীবনের ব্যস্ততায় সবশেষ পাঁচ বছর আগে তিনি নিজ গ্রামে স্বজনদের কাছে এসেছিলেন। তার স্ত্রী শারমিন আক্তার এবং ৬ বছর বয়সী একমাত্র পুত্রসন্তান মাহেদী শেখ এখন দিশেহারা।গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কম্পানির একটি শ্রমিক ক্যাম্পে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা হয়।


ওই হামলায় মামুন গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৭ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, একই হামলায় মোশাররফ হোসেন নামে আরো এক বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। তার মরদেহ গত ২০ মার্চ দেশে আনা হয়েছিল।


মরদেহ গ্রহণের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘বৈধ পথে যাওয়া প্রবাসীদের জান-মালের নিরাপত্তা ও তাদের পরিবারকে সহযোগিতা করা সরকারের দায়িত্ব। নিহত মামুনের পরিবার যেন দ্রুত বিমা ও সৌদি সরকারের পক্ষ থেকে পাওনা ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাজ করছে।’

আজই মরদেহটি তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী

দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী