ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৫:০৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৫:০৫:০২ অপরাহ্ন
মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
রাজধানীর বিমানবন্দর এলাকায় মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন শ্রী স্বপন কুমার সরকার (৫৫) নামে এক ব্যক্তি। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  
স্বপন বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর বাঁশকাটা গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি একটি ট্রাভেলস ব্যাবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ির এসআই মুহাম্মদ আব্দুর রাজ্জাক।   



তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে র্যাব হেড কোয়াটারের পাশে বিমানবন্দর স্টেশনের দক্ষিণ দিকে রেল লাইনের ওপর মোবাইলে কথা বলা অবস্থায় হাঁটছিলেন স্বপন কুমার। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন এলে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসআই আরও জানান, সংবাদ পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে