ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৪:৪৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৪:৪৮:৪৬ অপরাহ্ন
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের
মার্কিন অবরোধ শুরুর পর পারস্য উপসাগর অঞ্চলে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মধ্যে হরমুজ প্রণালি পাড়ি দিয়ে অপরিশোধিত তেল নিয়ে বের হয়েছে পাকিস্তানের পতাকাবাহী একটি ট্যাংকার। দ্য ব্লুমবার্গ-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর এটিই প্রথম তেলবাহী জাহাজ যা অপরিশোধিত তেল নিয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রম করেছে।


জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য অনুযায়ী, ‘শালিমার’ নামের অ্যাফ্রাম্যাক্স শ্রেণির ট্যাংকারটি বৃহস্পতিবার গভীর রাতে ইরানের লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে ওমান উপসাগরে প্রবেশ করে। ট্যাংকারটিতে সংযুক্ত আরব আমিরাতের দাস দ্বীপ থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করা হয়েছে।


তবে জাহাজটি পূর্ণ ধারণক্ষমতার তুলনায় অর্ধেক বোঝাই অবস্থায় রয়েছে। বর্তমানে ট্যাংকারটির গন্তব্য হিসেবে পাকিস্তানের করাচি বন্দর নির্দেশ করা হয়েছে।এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হয় গত সোমবার। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই অবরোধ পরিস্থিতির কারণে সেখানে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে।এর ফলে বৈশ্বিক তেল সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা