ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু; জাবিতে ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ১০:১৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ১০:১৭:৩৯ পূর্বাহ্ন
অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু; জাবিতে ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় একজন ডেপুটি রেজিস্ট্রারসহ মোট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আজ সারাদিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে শোক দিবস পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এদিকে, ঘাতক রিকশা চালকের বিচার, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে আজ সকাল সাড়ে ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেইটে) ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করছে বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

এর আগে, ঘটনার দিন মঙ্গলবার রাতভর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের আবাসিক বাসার সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়, শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে হলে ফিরে যান আন্দোলনকারীরা। দায়িত্ব অবহেলায় সাময়িক বরখাস্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। 

এদের মধ্যে এস্টেট অফিসের ডেপুটি-রেজিস্ট্রার আব্দুর রহমানের স্থলে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেমকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আজ সারাদিন শোক দিবস পালনের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শোক দিবস ঘোষণা করা হয়েছে। শোক দিবসে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সোহেল আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। আজকের দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। যানবাহনের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও শৃঙ্খলা আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী