ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১১:৩৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১১:৩৭:৩২ পূর্বাহ্ন
ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মৃত্যুর ঘটনায় তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে লালডোবা এলাকায় চলছে শোকের মাতম। শোকে স্তব্ধ পুরো গ্রামের মানুষ।গত শুক্রবার (২৪ এপ্রিল) জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডা পুলিশ।


এলাকাবাসী ও স্বজনরা জানান, লিমন পড়ালেখা শেষ করে অনেক বড় হয়ে দেশের সেবা করবেন। তার এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।নিহত শিক্ষার্থী লিমন লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে। শৈশব কেটেছে গাজীপুরের মাওনা এলাকায়। বর্তমানে তার পরিবার রাজধানীর বসুন্ধরা এলাকায় বাস করে।



স্বজনরা জানান, যুক্তরাষ্ট্রে গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল আহমেদ লিমন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এক বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান তিনি।  তার বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে এক বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান। তারা দুজনই সেখানে পিএইচডি করছিলেন। গত শুক্রবার জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডার পুলিশ। বৃষ্টি এখনও নিখোঁজ।

নিহতের স্বজনরা জানান, দুই ভাইয়ের মধ্যে লিমন বড় ছিল। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিল লিমন। বাবার ইচ্ছে পূরণ করতে তিনি সব সময় ব্যস্ত থাকতন। গ্রামে এলে সবার সঙ্গে মিশে যেতেন। গ্রাম তার অনেক পছন্দ ছিল। মিষ্টি তার প্রিয় খাবার। বাড়িতে এ লেই সে বায়না ধরতো মিষ্টি খেতে।



লিমনের দাদা পূর্ব বিনতটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আলতাফুর রহমান বলেন, ‘লিমন বাড়িতে আসলেই আমার কাছে বায়না ধরতো মিষ্টি খেতে। বাজার থেকে মিষ্টি এনে দিতাম। অনেক মেধাবী ছাত্র ছিল। সে বাবার ইচ্ছে পূরণের জন্য লেখাপড়ায় ব্যস্ত থাকতো। তার নির্মম হত্যাকাণ্ডের খবরে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে। গ্রামের গর্বের ধন ছিল লিমন। আমাদের সব শেষ। যারা এ ঘটনা ঘটিয়ে তাদের শাস্তি চাই। তাদের ইচ্ছে লিমনের মরদেহ দেশে ফিরিয়ে এনে তার গ্রামের বাড়িতে দাফন করা হোক। সরকারের কাছে এই দাবি তাদের।’


লিমনের জ্যাঠা জিয়াউল হক বলেন, ‘লিমন সবশেষ ২০২৩ সালে আমার মেয়ের বিয়েতে এসেছিল। এটাই তার সঙ্গে শেষ দেখা। এরপর মোবাইলে মাঝে মধ্যে কথা বলতো।শুক্রবার সকালে (স্থানীয় সময়) টাম্পা বে’র হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর পাওয়া যায় লিমনের মরদেহ। তবে বৃষ্টি এখনও নিখোঁজ। শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত উদ্ধারকারী দল ব্রিজের আশপাশের এলাকায় বৃষ্টির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা